• নাম : মোঃ আরিফুর রহমান শুভ।
• শিক্ষাগত যোগ্যতা : বি.এস.সি ইন সি.এস.ই
• ইউনিভার্সিটি নাম : শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ।
বাবা-মা ও আমরা দুই ভাইকে নিয়ে আমাদের ছোট পরিবার। পরিবারে আমিই বড়। আমার বাবা চাকুরীজীবী ও মা গৃহিণী।
কম্পিউটার সাইন্স নিয়ে পড়ার কারনে সবাই বলত, কম্পিউটার সাইন্স নিয়ে পড় অথচ ফ্রিল্যান্সিং কর না কেন। আমারও ইচ্ছা ছিল ফ্রিল্যান্সিং করার। কিন্তু কিসের উপর ফ্রিল্যান্সিং করবো, কীভাবে করবো, কোথা থেকে শিখবো তা বুঝে উঠতে পারছিলাম না। তারপর এক বন্ধুর সাথে এস.আর ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেলাম। গ্রাফিক্সের হাতখড়ি সেখান থেকেই। এস.আরের কোর্সটি শেষ হতে না হতেই BASIS Institute of Technology & Management (BITM) থেকে ডাক পেলাম, চান্সও পেয়ে গেলাম। তারপর ট্রেইনার হিসেবে জনাব ইকরামুল ইসলাম স্যারকে পেলাম। তার বাস্তব অভিভাবক এর মত নির্দেশিকা এর সাথে প্রেরণাদায়ী বক্তব্য আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যুগিয়েছে। তার শিখানো পথ ধরে বর্তমানে অনলাইনে গ্রাফিক্স সেক্টরে কাজ করে যাচ্ছি। আমি এখন বড় গ্রাফিক্স ডিজাইনার ও একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখি। আমি ভবিষ্যতে গ্রাফিক্স সম্পর্কিত চাকুরি করতে চাই।
কোর্সটি করার আগে আমি এস.আর ইনস্টিটিউটে বেসিক গ্রাফিক্স ডিজাইন শিখেছিলাম। সেটা শেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল। গ্রাফিক্সের কাজ করে কিভাবে ইনকাম করতে হয় তা জানা ছিল না। সেটা আমি শিখতে পারি BASIS Institute of Technology & Management (BITM) এর গ্রাফিক্স ও ওয়েব ইউআই ডিজাইন কোর্সটার মাধ্যমে।
আমি চেয়েছিলাম ক্রিয়েটিভ কিছু করতে।এস.আর ইন্সিটিউটে বেসিক গ্রাফিক্স শেখার পর গ্রাফিক্সের উপর আমার আগ্রহ কয়েকগুণ বেড়ে গেল। কিন্তু কোন প্রতিষ্ঠানে ২০/৩০ হাজার টাকা দিয়ে করার মত অবস্থা তখন ছিল না। তাছাড়া তখন চিন্তিত থাকতাম এত টাকা খরচ করে কোর্সটি করে অদো ইনকাম করতে পারব কিনা। তাই (BITM) এর কোর্সটি করা।
আমার ট্রেইনারের নাম ইকরামুল ইসলাম। স্যার সম্পর্কে বলতে হলে এক কথায় অসাধারণ। তার শেখানোর পদ্ধতি, দিক নির্দেশিকা, প্রেরনাদায়ী বক্তব্য আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যুগিয়েছে। তার মাধ্যমেই শিখেছি কিভাবে অনলাইনে ক্যারিয়ার করতে হয়। তিনি আমাকে দেখিয়েছেন কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে হয়। তার মাধ্যমে শিখেছি কিভাবে কঠিন জিনিষকে সহজ ভাবে দেখতে হয়। কোন কিছু না বুঝলে তা বার বার বুঝাতেও তিনি বিরক্তবোধ করেননি। তিনি সবসময় আমাদের সফলতা চাইতেন। তার ছাত্র হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।
উক্ত কোর্সটি করে আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এখন আমি গ্রাফিক্সের যেকোন কাজ করতে পারি। বলা যায় উক্ত কোর্সটি আমার দৃষ্টিভঙ্গি, চিন্তা-ভাবনা পরিবর্তন করে দিয়েছে। তাছাড়া গ্রাফিক্সের নিত্য নতুন কিছু শিখা এখন আমার নেশা হয়ে দাঁড়িয়েছে।
আমি উক্ত কোর্সটি করা অবস্থায় ইনকামের মুখ দেখেছি। ক্লাস চলা কালীন সময় আমি লোগো ডিজাইন কনটেস্ট এ win করি এটা ছিলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া | এজন্য় ইকরামুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ |
BITM এই কোর্স টির জন্য আপনারাও রেজিস্ট্রেশন করতে পারেন যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান | রেজিস্ট্রেশন লিংক
পোর্টফোলিও লিংক: ক্লিক করুন
আমার করা কাজ সমূহ :








