efore-starting-the-local-market-must-follow
Before starting the local market must follow

লোকাল মার্কেটে কাজ  শুরু করার আগে যে স্টেপ গুলো মাস্ট ফলো করা উচিতঃ

* অবশ্যই এগ্রিমেন্ট করতে হবে ।
* এগ্রিমেন্টে উল্লেখ থাকতে হবে ক্লায়েন্টের চাহিদা ও কত টাকা এবং সেটা কোন কোন স্টেপে আপনি পাবেন ।
* অবশ্যই নুন্যতম ৫০% এডভান্স নিতে হবে ।
* কাজ টেস্ট ফোল্ডারে করা এবং পেমেন্ট সব ক্লিয়ার হলেই কাজ মেইন ফোল্ডারে যাবে এটা এগ্রিমেন্টে উল্লেখ করা ।
* লেট ফি এড করা এবং পেমেন্ট কতদিনের মধ্যে শোধ করতে না পারলে লেট ফি এড হবে এটা এগ্রিমেন্টে উল্লেখ করে দেয়া ।
* কাজ কতদিনের মধ্যে শেষ হবে এবং সর্বোচ্চ কয়টা রিভিউ কতদিনের মধ্যে করতে পারবে তা উল্লেখ করা ।

এগুলো না করলে কি কি সমস্যা হতে পারেঃ
* টাইমফ্রেম এবং চাহিদা উল্লেখ না থাকলে ক্লায়েন্টে চাহিদা আর সময় শেষই হবে না ।
* এডভান্স না নিলে কাজের প্রতি ক্লায়েন্টের গুরুত্ব থাকবে না, যে কোনো সময় কাজ বন্ধ করে দিতে পারে ।
* কাজের মেইন ফাইল কখনো ক্লায়েন্টকে দেবেননা যতক্ষননা পর্যন্ত পেমেন্ট পুরোপুরি পাচ্ছেন ।
* টাইমফ্রেমের মধ্যে পেমেন্ট না করতে পারলে লেট ফি যদি এড না করেন তবে পেমেন্ট কবে দিবে তার কোন ঠিকঠিকানা থাকবে না, পেমেন্টের সময় হলে ক্লায়েন্টের নানী/দাদী মারা যাবে, সে জরুরী কাজে মিটিংয়ে থাকবে, জরুরী কাজে তার সিইও ঢাকার বাইরে যাবে, কোম্পানীর একাউন্টস অফিসারের চিকুনগুনিয়া হবে, বিলটা তাদের মিটিংয়ে পাস করতে হবে এরকম অজুহাত তৈরী হবে
* কতদিনের মধ্যে সর্বোচ্চ কবার রিভিউ করা যাবে এটা উল্লেখ না থাকলে ক্লায়েন্ট কাজ শেষ হবার পরও আপনাকে কেয়ামত পর্যন্ত জ্বালাতন করতেই থাকবে ।

লিখেছেন : শাকিল আরেফিন

মতামত দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন