Mostakin-success-story

• নাম : সৈয়দ মো: গোলাম মোস্তাকিন
• শিক্ষাগত যোগ্যতা : এমবিএ
• ইউনিভার্সিটি : University of Liberal Arts Bangladesh

পরিবারের আমি ছোট ছেলে। বাবা এখন অবসর এ। মা গৃহিনী। বড় ভাই লন্ডন থাকেন ।

ফ্রীলান্সারদের গল্পটা অনেকটা সবার একই রকম হয়। পরিবার থেকে প্রথম প্রথম সাপোর্ট দিতে চায় না । আমার টাও ঠিক একই ধরনের। MBA শেষ করে একটা ছোট খাটো চাকরি করতাম। কিন্তু আমার কোন ইচ্ছা ছিল না সেই চাকরিতে। ২০১৬ তে BASIS Institute of Technology & Management (BITM) এ গ্রাফিক ডিজাইন কোর্স এ Apply করি।  ১ বছর অপেক্ষার পর আমি সুযোগ পাই | কিছু চিন্তা না করে বাসায় কথা বলে চাকরিটা ছেড়ে দিলাম এবং কোর্সটি করার সিদ্ধান্ত নিয়ে নিলাম।

কোর্সটি করার আগে থেকেই আমি গ্রাফিক ডিজাইন কিছু কিছু পারতাম। কিন্তু পুরো গাইড লাইন ছিল না বিধায় মার্কেটপ্লেসে কাজ করতে পারতাম না । আমার অনেক আগে থেকে ডিজাইন এর প্রতি আগ্রহ ছিল। মূলত BBA, MBA করার আমার কোনো ইচ্ছা ছিল না আমি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম । কিন্তু ফ্যামিলি সাপোর্ট ছিল না। নিজে থেকেই ভিডিও দেখে  ডিজাইন করার চেষ্টা করতাম  । আর এই আগ্রহ থেকেই গ্রাফিক ডিজাইনে আসা।

আমি BITM এ  ইকরামুল ইসলাম স্যার এর কাছে গ্রাফিক ডিজাইন শিখেছি । স্যার যেভাবে আমাদেরকে শিখিয়েছেন অন্য কেউ এভাবে শিখাবেন না আমার মনে হয়। কারণ আমাদের ব্যাচ এ অনেক স্টুডেন্ট ছিল যারা কিছুই পারতো না তারা এখন এই কোর্স করার পর অনেক কিছু পারে। কোর্স শেষ হবার পর এখনো পর্যন্ত স্যার আমাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। আমাদের কার কি অবস্থা কার কি ধরনের সমস্যা হচ্ছে সব সময়ে খোঁজখবর নেন । এজন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এক কথায় বলতে স্যার অসাধারণ মানুষ। এই কোর্স শেষ করার পরেও স্যার এর কাছ থেকে অনেক নতুন নতুন বিষয় শিখতে পারছি । স্যারকে আবারো ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য।

BITM এ কোর্স করার আগে আমি অনেক কনটেস্টে Apply করেছিলাম কিন্তু কখনো win হইনি । BITM এ গ্রাফিক ডিজাইন এর কোর্সটি করা অবস্থায় আমি ২টি লোগো ডিজাইন কনটেস্ট এ উইন করেছি।

কোর্সটি করার পর আমি নিয়মিত ইনকাম শুরু করেছি । আমি অনেক গুলো কনটেস্ট উইন করেছি। মার্কেটপ্লেসে বিট করেও কাজ করছি। বর্তমানে আমি একটা টীম এর সাথে USA Socks কোম্পানিতে ডিজাইনার হিসাবে কাজ করছি।

পোর্টফোলিও লিংক:  ক্লিক করুন

মতামত দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন